Showing posts with label উচ্চশিক্ষা. Show all posts
Showing posts with label উচ্চশিক্ষা. Show all posts

Friday, January 15, 2021

Bulgaria-তে উচ্চশিক্ষা !! Study In Bulgaria!!


আজকে এমন একটি দেশ সম্পর্কে এখানে আলোচনা করা হবে যে দেশটির নাম Bulgaria. Bulgaria-এর রাজধানী Sofia.
Bulgaria মূলতঃ তাঁদের জন্য যাঁরা হয় তো বা United States of America, Great Britain, Australia, New Zealand, Germany, France, Canada, Denmark, Sweden, Austria, Norway, Netherlands এ সকল দেশ তো বটেই এমনকি Schengen-ভুক্ত দেশগুলোতে আসলে যাঁদের আসার সামর্থ্য নেই বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মধ্যবিত্ত অনেক পরিবারের সন্তানই অনেক আগেভাগে স্বপ্ন দেখে বাহিরে যাওয়ার কিন্তু সেটা পূরণ তাঁদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় Bulgaria মূলতঃ তাঁদের জন্যই।
Bulgaria-এর জাতীয় মুদ্রার নাম Bulgarian Lev যা Europe-এ সবচেয়ে Stable Currency-গুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। 01 Bulgarian Lev = 0.51 EURO এবং 01 Bulgarian Lev = 47.97 Bangladeshi Taka.
Bulgaria পৃথিবীর বিভিন্ন উন্নত দেশসমূহের মত 2021-সালের মধ্যে Romania-এর সাথে Bulgaria-ও Schengen-ভুক্ত দেশগুলোর তালিকায় সংযুক্তি লাভ করবে।

Bulgaria-এর কিছু উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে :

1. University of Sofia,
2. University of National and World Economy in Sofia,

3. University of Plovdiv Paisii Hilendarski,
4. Technical University of Sofia,
5. New Bulgarian University,
6. St. Cyril and St. Methodius University of Veliko Tarnovo ইত্যাদি উল্লেখযোগ্য।

আবেদনের সময় :

Bulgaria-এর University-গুলোতে সাধারণত Autumn অর্থাৎ September/October Session-এর জন্য Admission Offer-করা হয়ে থাকে। Bulgaria-এর University-গুলোতে English Language-এ পড়তে হলে IELTS কিংবা TOEFL এ ধরণের কোনও English Proficiency Test-এর কোনও বাধ্যবাধকতা নেই।

Tuition Fees:

সাধারণ Bulgaria-এর কোনও University-তে এখন European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্র থেকে আসা নাগরিকদের পড়াশুনার জন্য এক বছরে গড়ে 3,000-3,500 EURO গুনতে হয়। বিশ্ববিদ্যালয় কিংবা Subject-ভেদে Tuition Fees এর কম কিংবা বেশী হতে পারে। সাধারণ প্রত্যেক বছরের February কিংবা March মাসে Admission-এর জন্য Application নেওয়া আরম্ভ হয়, কোনও কোনও University May মাস থেকেও Admission-এর জন্য Application গ্রহণ করা শুরু করে। August কিংবা September-এর মাঝামাঝি সময় পর্যন্ত Application গ্রহণ করা হয়।

আবেদনের যোগ্যতাঃ

*Bulgaria-এর যে কোনও বিশ্ববিদ্যালয়ে আপনি যদি Bachelor এর জন্য Apply-করতে চান তাহলে আপনার H.S.C. আর S.S.C. পরীক্ষায় 65% Mark এবং আপনি যদি Masters-এর জন্য Apply-করতে চান তাহলে আপনার Bachelor-এর Academic Transcript-এ 65% Number-এর উপস্থিতি থাকা বাধ্যতামূলক এবং এটা সে দেশের Ministry of Education and Science কর্তৃক নির্ধারিত।
*আর আপনি যদি Masters Programme-এর জন্য Apply-করে থাকেন তাহলে আপনাকে আপনাকে Bachelor Complete করার পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং সেখান থেকে আপনার ভর্তির সমস্ত Document Collect-করে একটি প্রত্যয়ন পত্রের ব্যবস্থা করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে আপনি আপনার নিজ দেশের এ বিশ্ববিদ্যালয়ের একজন Student এবং আপনি এ বিশ্ববিদ্যালয়ের অধীনে Masters Complete-করছেন;
*Bulgaria-এর বেশীর ভাগ University-তে Admission পাওয়ার ক্ষেত্রে শর্ত থাকে যে আপনার সমস্ত Academic Document বিশেষ করে Certificate এবং Marke-sheet, Medical Certificate এবং যোগ্যতা পত্র Bulgaria এর ভাষায় Translate করে সেগুলোকে Notorised করতে হবে এবং Bulgaria-এর Embassy অথবা Consulate Office থেকে Attestation করাতে হবে।

ভিসা সংক্রান্ত তথ্য :

ঢাকার গুলশান দুই নম্বরে Bulgaria-এর Consulate Office-রয়েছে এবং Consulate Office-এর সাথে যোগাযোগের ঠিকানা :
Mr. Tanveer Imam- Honorary consul of Bulgaria in Dhaka, Bangladesh
Address of the Honorary Consulate:
House No. 14, 1st Floor
Road No. 50, Gulshan – 2
Dhaka – 1212
Bangladesh
Phone Number :- 00 8802 9861686
Email: imam.tanveer@gmail.comবাংলাদেশে Bulgaria-এর কোনও Embassy নেই, তাই আপনাকে VISA সংগ্রহের জন্য দিল্লিতে যেতে হবে।

Bulgaria-এর Embassy-দিল্লি:

দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy-এর সাথে যোগাযোগের ঠিকানা আমি নীচে উল্লেখ করে দিচ্ছি।
Embassy of Bulgaria
Address: E P16/17, Chandra Gupta Marg, Chanakyapuri, New Delhi, Delhi 110021, India
Telephone:- +911126115550;
E-mail:- embassy.delhi@mfa.bg, bgembdelhi@yahoo.com
*ঢাকার গুলশান দুই নম্বরে অবস্থিত Bulgaria-এর Consulate Office কিংবা দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy অথবা আপনার পছন্দের University কিংবা Bulgaria-এর Ministry of Education and Science এর সাথে যোগাযোগ করে আপনি এ সকল Documents কীভাবে Bulgaria এর ভাষায় Translate এবং Notary-করে Attestation এর জন্য জমা দিবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন, এছাড়াও আরও একটি বিষয় স্পষ্ট হতে পারেন যে ঢাকার গুলশান দুই নম্বরের Bulgaria-এর Consulate Office কিংবা দিল্লিতে অবস্থিত Bulgaria-এর Embassy কিংবা Bulgaria-এর Ministry of Education and Science এর কোনও Authorised প্রতিষ্ঠান আছে কী না Bulgaria এর ভাষায় Translate আর Notary-এর জন্য।
*অনেক সময় আপনার University চাইলে Bank Statement আর Bank Solvency Certificate চাইতে পারে এবং যদি আপনার নিজের Bank Account না থাকে তাহলে যার Bank Account ব্যবহার করবেন তাঁর থেকে একটা Declaration নেওয়ার চেষ্টা করবেন এবং তা 100 টাকার Stamp-এ লিপিবদ্ধ করবেন। Notorised-ও করবেন।

ভিসার জন্যে প্রয়জনীয় ডকুমেন্টস :

1. VISA-এর Application-এর Form যা আপনি Embassy-এর Website থেকে Download করতে পারেন;
2. Passport, VISA Application-এর সময় আপনি যে Passport জমা দিবেন তার মেয়াদ এমন হতে হবে যে Bulgaria-তে পৌঁছানোর নির্ধারিত তারিখের পরও যাতে আরও তিন মাস কমপক্ষে ব্যবহার করার উপযোগী থাকে এবং দুই পৃষ্ঠা ফাঁকা থাকা আবশ্যক;
3. Bulgaria-এর Ministry of Education and Science কর্তৃক Issue হওয়া Letter of Acceptance;
4. Medical Insurance;
5. Bank Statement আর Bank Solvency Certificate;
6. যদি University VISA-এর আগে Tuition Fees paid-করতে বলে তাহলে আপনাকে Bank-এর থেকে যে আপনি সত্যি University-এর Bank Account-এ Tuition Fees পাঠিয়েছিলেন সেটার প্রমাণ হিসেবে SWIFT Copy জমা দিতে হবে Embassy-এর Authority-এর কাছে;
7. Affidavit of Financial Sponsorship;
8. কয়েক কপি ছবি এবং ছবির Background অবশ্যই White হতে হবে; *Flight-এর Reservation-এর কপি;
9. যদি আপনার বয়স আঠারো বছরের নীচে হয় তাহলে Birth Certificate এর কপি এবং আপনার Guardian-এর থেকে একটা Declaration-এর কপি এর ব্যবস্থা করতে হবে যে তাঁরা আপনাকে উচ্চশিক্ষার জন্য Bulgaria-তে পাঠাতে কোনও দ্বিমত পোষণ করছেন না;
10.সমস্ত Academic Documents (Certificates এবং Transcript) যা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে এবং Embassy কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে আপনার এ সকল Academic Document-গুলোকে Bulgaria-এর Embassy থেকেও সত্যায়িত করার কথা বলতে পারে;
11. Birth Certificate-এর কপি, Birth Certificate অবশ্যই English-এ হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে;
12. Proof of Accommodation যদিও Bulgaria-এর VISA Application-এর ক্ষেত্রে সব সময় এটি চাওয়া হয় না;

*সাধারণতঃ 14 Working Days-এর মতো সময় লাগার কথা VISA-এর ব্যাপারে Decision পেতে তবে প্রকৃতপক্ষে আসলে এ Decision-টি পেতে পাঁচ থেকে ছয় সপ্তাহ এমনকি আরও বেশী সময় লেগে যেতে পারে।

আজ তাহলে এখানে শেষ করছি,
পরবর্তীতে আপনাদের সামনে হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

Thursday, January 14, 2021

এস্তোনিয়ায় (ESTONIA) উচ্চশিক্ষা!!! Study In Estonia!!!

 

এস্তোনিয়ায় (ESTONIA) উচ্চশিক্ষা নিয়ে আলোচনা!!!!

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তাল্লিন।
Estonia -এর জাতীয় মুদ্রার নাম Estonian Kroon (EEK). তবে তারা ইউরো ব্যাবহার করে। আর ১ ইউরো সমান কত তা তো আর আপনাদের বলা দেওয়া লাগবে না। তারপর ও বলি 1 EURO =96.91 Bangladeshi Taka.

Estonia এর University:

ইংরেজি মাধ্যমে পড়াশুনার জন্য ০৫ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয় গুলি হলঃ
1. Tallinn University, website: www.tlu.ee/en
2. University of Tartu, website: www.ut.ee/en
3. Tallinn University of Technology, website: www.ttu.ee
4. Estonian Business School, website: http://www.ebs.ee/en/
5. Estonian University of Life Sciences, website: https://www.emu.ee/en/

ইউনিভার্সিটিতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

1. অনলাইন/অফলাইন অ্যাপ্লিকেশান
2. এইচ.এস.সি ও এস.এস.সি এর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট(যদি লাগে )
3. ০১ টি পাসপোর্ট সাইজের ছবি।(ছবির পিছনে অবশ্যই নিজের
স্বাক্ষর থাকতে হবে)
4. ইউরোপাস ফরম্যাটের সিভি
5. সর্বশেষ একাডেমিক ট্র্যান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের নোটারাইজ কপি
6. মোটিভেশন লেটার অথবা থিসিস প্রপসাল। (থিসিস প্রপসাল মাস্টার
ও পিএইচডি আবেদনকারীদের জন্য)
7. ইংলিশ প্রফিসিয়ান্সি সার্টিফিকেট(আইইএলটিএস ৫.৫ অথবা যদি
আপনার পূর্বের পড়াশুনার ভার্সন সম্পূর্ণ রূপে ইংলিশ হয় তার
নোটারাইজ কপি)
8. পাসপোর্টের কপি
9. অ্যাপ্লিকেশান ফী পরিশোধের রশিদ/প্রমাণ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ও প্রক্রিয়াঃ

সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। । University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত। আপনাকে বেশীর ভাগ University-এর Website-এ প্রবেশ করে সেখানকার International Admission Office-এর Address-টি সংগ্রহ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় আলোচনা করতে হবে। উদাহরণস্বরূপ কেউ যদি “University of Tallinn”-এ Apply-করতে চান তাহলে আপনাকে নিচের link থেকে প্রয়জনীয় তথ্য কালেক্ট করতে হবে। https://www.tlu.ee/uldkontaktid https://www.tlu.ee/sisseastumine

Application Link:

এস্তোনিয়া তে এপ্লিকেশন করার জন্য আমাদের সব চেয়ে বড় যে প্রব্লেম হয় সেটি হলো কিভাবে এপ্লিকেশন করবো ? ইউনিভার্সিটি এর ওয়েবসাইট এ যেয়ে তো এপলাই করতে পারচি না। আন্নাও দেশ এর মতো এখানে এপলাই করার উপায় নাই। ভাই তাহলে কি করবো? এস্তোনিয়া তে এপলাই করতে হলে আপনাকে নিচের লিংক এর মাদ্ধমে করতে হবে। যা এস্তোনিয়া এর সকল ইউনিভার্সিটি এর ক্ষেত্রে প্রযজ্য।
বিঃদ্রঃ তাল্লিন বিশ্ববিদ্যালয় এবং তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মাস্টারস এ আবেদনকারীদের জন্য ব্যাচেলর এ কমপক্ষে ৬০% মার্কস থাকতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন ধরাবাঁধা নিয়ম নেই।
উপরোক্ত ইংলিশ প্রফিসিয়ান্সি সার্টিফিকেট যদি আপানর না থাকে তারপরেও আপনি ভর্তি হতে পারবেন, সেজন্য আপনাকে ০১ বছরের ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হবে। এই কোর্স ফি কম – বেশি ৪০০০ ইউরো এবং এই সুযোগটি শুধুমাত্র তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে।
একাডেমিক পরীক্ষায় ৫১% নম্বর ( ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে )
IELTS 5.5 -6.5 ( ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে )

টিউশন ফীঃ

ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে সাধারণত প্রতি বছরে টিউশন ফি 1500 থেকে ৭৫০০ ইউরো পর্যন্ত লাগতে পারে। চিকিৎসা বিষয়ে সেটা ১০০০০ – ১২০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
*** তবে পিএইচডি প্রোগ্রামে কোন টিউসান ফী নেই।
বিঃদ্রঃ তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু মাস্টার প্রোগ্রামে টিউসান ফী নেই।
কিভাবে আপনার ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠাবেনঃ
ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠানোর পদ্ধতি নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি নিজে প্রেরক হয়ে পাঠাতে চান তাহলে অবশ্যই নোটারাইজ কপি পাঠাতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা থাকে এইরূপ যে, “আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান আপনার পক্ষ থেকে ( প্রেরক হয়ে ) শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব খামে সকল ডকুমেন্ট(নোটারাইজ করার দরকার নেই) পোস্ট বা কুরিয়ারে ইস্তোনিয়ান বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠাতে হবে” তখন ব্যাক্তিগত নিজের নাম ব্যাবহার করে ডকুমেন্ট পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।
কোন কোন বিশ্ববিদ্যালয়/প্রোগ্রাম এর ক্ষেত্রে আপনার একাডেমিক দক্ষতা ও ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য স্কাইপ ইন্টারভিউ নিতে পারে। স্কাইপ ইন্টারভিউ দেওয়ার ০৩ সপ্তাহের মধ্যে আপনার ই-মেইলে ভর্তির ফলাফল জানানো হবে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ

আমাদের দেশে ইস্তোনিয়ার কোন দূতাবাস বা কনস্যুলেট নেই। আপনাকে ভিসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের নয়া দিল্লি যেতে হবে।
এস্তোনিয়ান এমব্যাসি নয়া দিল্লী, ভারত এর ওয়েবসাইট ও ঠিকানাঃ
Address:
Tel +91 11 4948 8650
Tel (+372) 613 4850 (calls from Estonia)
Fax +91 11 4948 8651
Email: Embassy.New-Delhi@mfa.ee
Visa queries: consul.delhi@mfa.ee
Consular and visa reception: Mondays, Wednesdays and Fridays 10.00-13.00 (except bank holidays)
নোটঃ ইস্তোনিয়ান ভিসা প্রসেস হতে ০৩ মাস সময় লাগে। ভিসা ইন্টারভিউ পর কিছুদিন পর পর আপনার ই-মেইল চেক করবেন। যাতে আপনার ইউনিভার্সিটি বা এম্বাসির কোন ই-মেইল আসলেই সাথে সাথে জবাব দিতে পারেন। কেননা অনেক সময় টেম্পোরারি রেসিডেন্স পারমিট এপ্রুভ হতে সময় বেশি নেয়। তাই অন টাইমে ক্লাস যোগদানের জন্য এম্বাসি শর্ট টার্ম ভিসা আবেদন করার পরামর্শ দিতে পারে। এম্বাসির এইরূপ পরামর্শ পাবার পর, অতি দ্রুত আপনাকে নিউ দিল্লি গিয়ে শর্ট টার্ম ভিসার আবেদন করতে হবে এবং শর্ট টার্ম ভিসা আপনাকে ৭ দিনের ভিতর দিবে। এরপর টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড আপনাকে ইস্তোনিয়া যাবার পর নিতে হবে।

আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।

সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

Croatia -তে উচ্চশিক্ষা!!! Study In Croatia !!!

 Croatia -তে উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা 

Croatia এর রাজধানী Zagreb এবং বৃহত্তম নগরী।
Croatia-এর জাতীয় মুদ্রার নাম Croatian Kuna. 01 EURO =7.44 Croatian Kuna কিংবা 01 Croatian Kuna = 12.61 Bangladeshi Taka.
1991-সালে স্বাধীনতা লাভের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হতে থাকে Croatia. 2013-সালে Croatia European Union-এর অন্তর্ভুক্ত হয় এবং খুব শীঘ্রই Croatia Europe-এর বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত হওয়া Common Border Frame অর্থাৎ Schengen-এর তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

Croatia এর University:

1. University of Zagreb,
2. University of Rijeka, University of Zadar,
3. Sveučilište u Splitu,
4. University of Dubrovnik ইত্যাদি।
Croatia-এর University-গুলোতে European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে সে রকম ভাবে Scholarship-এর তেমন সুবিধা নেই। তবে টিউশন ফিস এর উপর কিছু স্কলারশিপ দিয়ে থাকে।
Croatia-এর বেশীর ভাগ University-গুলোতে Admission এর ক্ষেত্রে IELTS-এর বাধ্যবাধকতা নেই।

প্রয়জনীয় ডোকুমেন্টস:

Croatia-এর University-গুলোতে Application Process অনেক জটিল এবং অনেকটা সময় সাপেক্ষ। তাই আপনাকে কমপক্ষে ছয় মাস পূর্ব থেকে Application-এর কাজ শুরু করতে হবে। February এবং July বছরে এ দুইবার Admission-এর জন্য Application করা যায়। Master programme-এর ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনও সময় July-এর দিকেও Application Start করার সুযোগ রয়েছে।
বিস্তারিত:–https://www.studij.hr/calendar

এপ্লিকেশন প্রক্রিয়া :

Croatia-এর University-গুলোতে Centralised প্রক্রিয়ায় Admission-এর জন্য Apply-করতে হয়। এজন্য আপনাকে নিম্নের উল্লিখিত Link-এর যে কোনও একটিতে গিয়ে Account Open-করে Log in করতে হবে এবং আপনার Admission-এর ব্যাপারে Application প্রক্রিয়া শুরু করতে হবে:-
বিস্তারিত তথ্যের জন্য নীচের দেওয়া Website Check-করতে পারেন:-

Tuition Fees:

Degree Equivalence এর ক্ষেত্রে 400 Croatian Kuna-এর একটি Fees প্রদান করতে হয়, Masters-এর Applicant-দেরকে সাধারণত Degree Equivalence-এর কথা বলা হয় বেশীর ভাগ ক্ষেত্রে। সাধারণত প্রত্যেক বছরের September কিংবা October মাস থেকে Croatia-তে Academic Session-শুরু হয়।
University of Zagreb এর লিংক টা নিচে দেওয়া হলো।

ভিসা সংক্রান্ত তথ্য :

Croatia-এর কোনও Embassy Bangladesh-এ নেই, তাই VISA-এর জন্য আপনাকে Delhi-তে যেতে হবে।VFS Global-এর মাধ্যমে আপনি আপনার VISA-এর যাবতীয় Documents জমা দিবেন.

Croatia-এর Embassy-এর ঠিকানা:

Embassy of Croatia in New Delhi,
A-15, West End Colony, Near Shanti Niketan,
New Delhi, Delhi-110021, India;
Phone Number:- +911141663101;
E-mail address:-croemb.new-delhi@mvpei.hr
VFS Global Services Pte. Limited,
Shivaji Stadium Metro Station, Mezzanine Level,
Baba Kharak Singh Marg, Connaught Place,
New Delhi, Delhi-110001
E-mail Address:- infoin.croatia@vfshelpline.com,
Phone Number:- +912267866020
নিম্নের উল্লেখিত Link থেকে আপনি Croatia-এর VISA Application জমা দেওয়ার জন্য Appointment পেতে পারেন:-
Croatia-এর VISA-এর জন্য কোনও Interview-এর প্রয়োজন হয় না, কেবল মাত্র Document Submission করতে হয়।VISA-এর Fees 60 EURO বা 5,000 Indian Rupee-এর কাছাকাছি।

VISA Application-এর জন্য নিম্নলিখিত Documents প্রয়োজন:-

i) VISA Application Form যা আপনি Embassy-এর Website-এ পাবেন কিংবা VFS Global-এর Website-এও খুঁজে পাবেন (https://crovisa.mvep.hr/default.aspx?langId=en);
ii) Passport (Passport-এর মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে এবং অন্ততঃ পক্ষে দুইটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে);
iii) 35mm X 45mm-এর White Background-এর কয়েক কপি ছবি;
iv) Covering Letter (Covering Letter-এ Applicant-এর Details, Passport-এর Details, Travel Details এবং Sponsor-এর বিস্তারিত বর্ণনা থাকতে হবে);
v) University-এর Enrolment Letter;
vi) Approval Letter যা Croatia-এর Ministry of Education কর্তৃক Issue-হতে হবে;
vii) সমস্ত Academic Documents (Certificates এবং Transcript), সমস্ত Academic Documents অবশ্যই English-এ হতে হবে এবং বাংলাদেশের শিক্ষা-মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে;
viii) যদি University Tuition Fees paid-করতে বলে VISA-এর Application জমা দেওয়ার পূর্বে তাহলে Tuition Fees payment-এর Receipt;
ix) Proof of Accommodation;
x) Birth Certificate-এর কপি, Birth Certificate অবশ্যই English-এ হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা সত্যায়িত হতে হবে;
xi)Police Clearance-এর কপি;
xii) Health Insurance-এর কপি;
xiii) Motivational Letter;
xiv) Bank Statement এবং Solvency Certificate ও সেই সাথে Affidavit of Financial Sponsorship;
xv) English Proficiency-এর Certificate (যদি প্রয়োজন হয়);
xvi) Flight Reservation-এর কপি;
নির্ধারিত VISA Application Centre (বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই একবার দিল্লিতে অবস্থিত Croatia-এর Embassy আর VFS Global-এর সাথে যোগাযোগ করে নিবেন VISA Application-এর ব্যাপারে কোনও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের পূর্বে) এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় Documents জমা দেওয়ার দিন হতে 15 Working Days সময় লাগবে (কখনও কখনও পাঁচ থেকে ছয় সপ্তাহও হতে সময় লাগতে পারে) VISA-এর ব্যাপারে Decision-পেতে।
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।