Thursday, January 14, 2021

এস্তোনিয়ায় (ESTONIA) উচ্চশিক্ষা!!! Study In Estonia!!!

 

এস্তোনিয়ায় (ESTONIA) উচ্চশিক্ষা নিয়ে আলোচনা!!!!

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম তাল্লিন।
Estonia -এর জাতীয় মুদ্রার নাম Estonian Kroon (EEK). তবে তারা ইউরো ব্যাবহার করে। আর ১ ইউরো সমান কত তা তো আর আপনাদের বলা দেওয়া লাগবে না। তারপর ও বলি 1 EURO =96.91 Bangladeshi Taka.

Estonia এর University:

ইংরেজি মাধ্যমে পড়াশুনার জন্য ০৫ টি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয় গুলি হলঃ
1. Tallinn University, website: www.tlu.ee/en
2. University of Tartu, website: www.ut.ee/en
3. Tallinn University of Technology, website: www.ttu.ee
4. Estonian Business School, website: http://www.ebs.ee/en/
5. Estonian University of Life Sciences, website: https://www.emu.ee/en/

ইউনিভার্সিটিতে প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

1. অনলাইন/অফলাইন অ্যাপ্লিকেশান
2. এইচ.এস.সি ও এস.এস.সি এর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট(যদি লাগে )
3. ০১ টি পাসপোর্ট সাইজের ছবি।(ছবির পিছনে অবশ্যই নিজের
স্বাক্ষর থাকতে হবে)
4. ইউরোপাস ফরম্যাটের সিভি
5. সর্বশেষ একাডেমিক ট্র্যান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের নোটারাইজ কপি
6. মোটিভেশন লেটার অথবা থিসিস প্রপসাল। (থিসিস প্রপসাল মাস্টার
ও পিএইচডি আবেদনকারীদের জন্য)
7. ইংলিশ প্রফিসিয়ান্সি সার্টিফিকেট(আইইএলটিএস ৫.৫ অথবা যদি
আপনার পূর্বের পড়াশুনার ভার্সন সম্পূর্ণ রূপে ইংলিশ হয় তার
নোটারাইজ কপি)
8. পাসপোর্টের কপি
9. অ্যাপ্লিকেশান ফী পরিশোধের রশিদ/প্রমাণ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ও প্রক্রিয়াঃ

সাধারণত প্রত্যেক বছর Autumn Intake (September-October Session-এ) এ University-গুলোতে Admission-নেওয়া হয়। । University-তে Online Application-এর প্রয়োজন পড়ে। Application-এর সময়সীমা সাধারণভাবে প্রত্যেক বছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত। আপনাকে বেশীর ভাগ University-এর Website-এ প্রবেশ করে সেখানকার International Admission Office-এর Address-টি সংগ্রহ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় আলোচনা করতে হবে। উদাহরণস্বরূপ কেউ যদি “University of Tallinn”-এ Apply-করতে চান তাহলে আপনাকে নিচের link থেকে প্রয়জনীয় তথ্য কালেক্ট করতে হবে। https://www.tlu.ee/uldkontaktid https://www.tlu.ee/sisseastumine

Application Link:

এস্তোনিয়া তে এপ্লিকেশন করার জন্য আমাদের সব চেয়ে বড় যে প্রব্লেম হয় সেটি হলো কিভাবে এপ্লিকেশন করবো ? ইউনিভার্সিটি এর ওয়েবসাইট এ যেয়ে তো এপলাই করতে পারচি না। আন্নাও দেশ এর মতো এখানে এপলাই করার উপায় নাই। ভাই তাহলে কি করবো? এস্তোনিয়া তে এপলাই করতে হলে আপনাকে নিচের লিংক এর মাদ্ধমে করতে হবে। যা এস্তোনিয়া এর সকল ইউনিভার্সিটি এর ক্ষেত্রে প্রযজ্য।
বিঃদ্রঃ তাল্লিন বিশ্ববিদ্যালয় এবং তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মাস্টারস এ আবেদনকারীদের জন্য ব্যাচেলর এ কমপক্ষে ৬০% মার্কস থাকতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন ধরাবাঁধা নিয়ম নেই।
উপরোক্ত ইংলিশ প্রফিসিয়ান্সি সার্টিফিকেট যদি আপানর না থাকে তারপরেও আপনি ভর্তি হতে পারবেন, সেজন্য আপনাকে ০১ বছরের ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হবে। এই কোর্স ফি কম – বেশি ৪০০০ ইউরো এবং এই সুযোগটি শুধুমাত্র তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে।
একাডেমিক পরীক্ষায় ৫১% নম্বর ( ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে )
IELTS 5.5 -6.5 ( ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে )

টিউশন ফীঃ

ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে সাধারণত প্রতি বছরে টিউশন ফি 1500 থেকে ৭৫০০ ইউরো পর্যন্ত লাগতে পারে। চিকিৎসা বিষয়ে সেটা ১০০০০ – ১২০০০ ইউরো পর্যন্ত হতে পারে।
*** তবে পিএইচডি প্রোগ্রামে কোন টিউসান ফী নেই।
বিঃদ্রঃ তাল্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিছু মাস্টার প্রোগ্রামে টিউসান ফী নেই।
কিভাবে আপনার ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠাবেনঃ
ডকুমেন্ট বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠানোর পদ্ধতি নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি নিজে প্রেরক হয়ে পাঠাতে চান তাহলে অবশ্যই নোটারাইজ কপি পাঠাতে হবে। কিছু বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা থাকে এইরূপ যে, “আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান আপনার পক্ষ থেকে ( প্রেরক হয়ে ) শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব খামে সকল ডকুমেন্ট(নোটারাইজ করার দরকার নেই) পোস্ট বা কুরিয়ারে ইস্তোনিয়ান বিশ্ববিদ্যালয়ের এড্রেসে পাঠাতে হবে” তখন ব্যাক্তিগত নিজের নাম ব্যাবহার করে ডকুমেন্ট পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।
কোন কোন বিশ্ববিদ্যালয়/প্রোগ্রাম এর ক্ষেত্রে আপনার একাডেমিক দক্ষতা ও ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য স্কাইপ ইন্টারভিউ নিতে পারে। স্কাইপ ইন্টারভিউ দেওয়ার ০৩ সপ্তাহের মধ্যে আপনার ই-মেইলে ভর্তির ফলাফল জানানো হবে।

ভিসা সংক্রান্ত তথ্যঃ

আমাদের দেশে ইস্তোনিয়ার কোন দূতাবাস বা কনস্যুলেট নেই। আপনাকে ভিসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের নয়া দিল্লি যেতে হবে।
এস্তোনিয়ান এমব্যাসি নয়া দিল্লী, ভারত এর ওয়েবসাইট ও ঠিকানাঃ
Address:
Tel +91 11 4948 8650
Tel (+372) 613 4850 (calls from Estonia)
Fax +91 11 4948 8651
Email: Embassy.New-Delhi@mfa.ee
Visa queries: consul.delhi@mfa.ee
Consular and visa reception: Mondays, Wednesdays and Fridays 10.00-13.00 (except bank holidays)
নোটঃ ইস্তোনিয়ান ভিসা প্রসেস হতে ০৩ মাস সময় লাগে। ভিসা ইন্টারভিউ পর কিছুদিন পর পর আপনার ই-মেইল চেক করবেন। যাতে আপনার ইউনিভার্সিটি বা এম্বাসির কোন ই-মেইল আসলেই সাথে সাথে জবাব দিতে পারেন। কেননা অনেক সময় টেম্পোরারি রেসিডেন্স পারমিট এপ্রুভ হতে সময় বেশি নেয়। তাই অন টাইমে ক্লাস যোগদানের জন্য এম্বাসি শর্ট টার্ম ভিসা আবেদন করার পরামর্শ দিতে পারে। এম্বাসির এইরূপ পরামর্শ পাবার পর, অতি দ্রুত আপনাকে নিউ দিল্লি গিয়ে শর্ট টার্ম ভিসার আবেদন করতে হবে এবং শর্ট টার্ম ভিসা আপনাকে ৭ দিনের ভিতর দিবে। এরপর টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড আপনাকে ইস্তোনিয়া যাবার পর নিতে হবে।

আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।

সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

Croatia -তে উচ্চশিক্ষা!!! Study In Croatia !!!

 Croatia -তে উচ্চশিক্ষা বিষয়ক আলোচনা 

Croatia এর রাজধানী Zagreb এবং বৃহত্তম নগরী।
Croatia-এর জাতীয় মুদ্রার নাম Croatian Kuna. 01 EURO =7.44 Croatian Kuna কিংবা 01 Croatian Kuna = 12.61 Bangladeshi Taka.
1991-সালে স্বাধীনতা লাভের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হতে থাকে Croatia. 2013-সালে Croatia European Union-এর অন্তর্ভুক্ত হয় এবং খুব শীঘ্রই Croatia Europe-এর বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত হওয়া Common Border Frame অর্থাৎ Schengen-এর তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

Croatia এর University:

1. University of Zagreb,
2. University of Rijeka, University of Zadar,
3. Sveučilište u Splitu,
4. University of Dubrovnik ইত্যাদি।
Croatia-এর University-গুলোতে European Union-এর সদস্য নয় এমন রাষ্ট্রের নাগরিকদের ক্ষেত্রে সে রকম ভাবে Scholarship-এর তেমন সুবিধা নেই। তবে টিউশন ফিস এর উপর কিছু স্কলারশিপ দিয়ে থাকে।
Croatia-এর বেশীর ভাগ University-গুলোতে Admission এর ক্ষেত্রে IELTS-এর বাধ্যবাধকতা নেই।

প্রয়জনীয় ডোকুমেন্টস:

Croatia-এর University-গুলোতে Application Process অনেক জটিল এবং অনেকটা সময় সাপেক্ষ। তাই আপনাকে কমপক্ষে ছয় মাস পূর্ব থেকে Application-এর কাজ শুরু করতে হবে। February এবং July বছরে এ দুইবার Admission-এর জন্য Application করা যায়। Master programme-এর ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনও সময় July-এর দিকেও Application Start করার সুযোগ রয়েছে।
বিস্তারিত:–https://www.studij.hr/calendar

এপ্লিকেশন প্রক্রিয়া :

Croatia-এর University-গুলোতে Centralised প্রক্রিয়ায় Admission-এর জন্য Apply-করতে হয়। এজন্য আপনাকে নিম্নের উল্লিখিত Link-এর যে কোনও একটিতে গিয়ে Account Open-করে Log in করতে হবে এবং আপনার Admission-এর ব্যাপারে Application প্রক্রিয়া শুরু করতে হবে:-
বিস্তারিত তথ্যের জন্য নীচের দেওয়া Website Check-করতে পারেন:-

Tuition Fees:

Degree Equivalence এর ক্ষেত্রে 400 Croatian Kuna-এর একটি Fees প্রদান করতে হয়, Masters-এর Applicant-দেরকে সাধারণত Degree Equivalence-এর কথা বলা হয় বেশীর ভাগ ক্ষেত্রে। সাধারণত প্রত্যেক বছরের September কিংবা October মাস থেকে Croatia-তে Academic Session-শুরু হয়।
University of Zagreb এর লিংক টা নিচে দেওয়া হলো।

ভিসা সংক্রান্ত তথ্য :

Croatia-এর কোনও Embassy Bangladesh-এ নেই, তাই VISA-এর জন্য আপনাকে Delhi-তে যেতে হবে।VFS Global-এর মাধ্যমে আপনি আপনার VISA-এর যাবতীয় Documents জমা দিবেন.

Croatia-এর Embassy-এর ঠিকানা:

Embassy of Croatia in New Delhi,
A-15, West End Colony, Near Shanti Niketan,
New Delhi, Delhi-110021, India;
Phone Number:- +911141663101;
E-mail address:-croemb.new-delhi@mvpei.hr
VFS Global Services Pte. Limited,
Shivaji Stadium Metro Station, Mezzanine Level,
Baba Kharak Singh Marg, Connaught Place,
New Delhi, Delhi-110001
E-mail Address:- infoin.croatia@vfshelpline.com,
Phone Number:- +912267866020
নিম্নের উল্লেখিত Link থেকে আপনি Croatia-এর VISA Application জমা দেওয়ার জন্য Appointment পেতে পারেন:-
Croatia-এর VISA-এর জন্য কোনও Interview-এর প্রয়োজন হয় না, কেবল মাত্র Document Submission করতে হয়।VISA-এর Fees 60 EURO বা 5,000 Indian Rupee-এর কাছাকাছি।

VISA Application-এর জন্য নিম্নলিখিত Documents প্রয়োজন:-

i) VISA Application Form যা আপনি Embassy-এর Website-এ পাবেন কিংবা VFS Global-এর Website-এও খুঁজে পাবেন (https://crovisa.mvep.hr/default.aspx?langId=en);
ii) Passport (Passport-এর মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে এবং অন্ততঃ পক্ষে দুইটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে);
iii) 35mm X 45mm-এর White Background-এর কয়েক কপি ছবি;
iv) Covering Letter (Covering Letter-এ Applicant-এর Details, Passport-এর Details, Travel Details এবং Sponsor-এর বিস্তারিত বর্ণনা থাকতে হবে);
v) University-এর Enrolment Letter;
vi) Approval Letter যা Croatia-এর Ministry of Education কর্তৃক Issue-হতে হবে;
vii) সমস্ত Academic Documents (Certificates এবং Transcript), সমস্ত Academic Documents অবশ্যই English-এ হতে হবে এবং বাংলাদেশের শিক্ষা-মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত হতে হবে;
viii) যদি University Tuition Fees paid-করতে বলে VISA-এর Application জমা দেওয়ার পূর্বে তাহলে Tuition Fees payment-এর Receipt;
ix) Proof of Accommodation;
x) Birth Certificate-এর কপি, Birth Certificate অবশ্যই English-এ হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা সত্যায়িত হতে হবে;
xi)Police Clearance-এর কপি;
xii) Health Insurance-এর কপি;
xiii) Motivational Letter;
xiv) Bank Statement এবং Solvency Certificate ও সেই সাথে Affidavit of Financial Sponsorship;
xv) English Proficiency-এর Certificate (যদি প্রয়োজন হয়);
xvi) Flight Reservation-এর কপি;
নির্ধারিত VISA Application Centre (বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই একবার দিল্লিতে অবস্থিত Croatia-এর Embassy আর VFS Global-এর সাথে যোগাযোগ করে নিবেন VISA Application-এর ব্যাপারে কোনও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের পূর্বে) এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় Documents জমা দেওয়ার দিন হতে 15 Working Days সময় লাগবে (কখনও কখনও পাঁচ থেকে ছয় সপ্তাহও হতে সময় লাগতে পারে) VISA-এর ব্যাপারে Decision-পেতে।
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা !! Study In Finland. !!

 

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা সম্পর্কিত আলোচনা।

সংক্ষেপে দেশ পরিচিতিঃ
ফিনল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। অফিসিয়াল ভাষা ফিনিশ ও সুইডিশ। এর আয়তন ৩৩৮,৪২৪ বর্গ কিঃমিঃ এবং জনসংখ্যা ৫,৪৮৮,৫৪৩ ।
দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র।
দেশটির শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় উচ্চ-প্রযুক্তির শিল্পের জন্য দক্ষ মানবসম্পদের কোন সমস্যাই সেখানে হয়নি। এদিকে শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ার বাইরের দেশের শিক্ষার্থীদেরও বিশেষ আগ্রহ থাকে ফিনল্যান্ড পড়াশোনা করার। দেশটিতে ২০১৭ এর পূর্ব পর্যন্ত পড়াশোনার জন্য টিউশন ফি লাগেতো না এবং কিন্তু ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য ২০১৭ সাল থেকে টিউশন ফি চালু হয়েছে।

ফিনল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয়: 

1. University of Turku
https://www.utu.fi/fi
2. Aalto University
E-mail: admissions@aalto.fi
3. Tampere University of Technology
admissions@tut.fi
4. University of Eastern Finland
admissions@uef.fi
5. University of Helsinki
admissions@helsinki.fi
6. University of Lapland
hakijapalvelut@ulapland.fi
7. University of Oulu
admissions.officer@oulu.fi
8. University of Vaasa
information@uva.fi

শিক্ষা পদ্ধতিঃ

দুটি সেমিস্টারে ফিনল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। এগুলো হচ্ছে-
 Autumn সেমিস্টার: আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত
 Spring সেমিস্টার: জানুয়ারি থেকে জুলাই

প্রয়োজনীয় কাগজপত্রঃ

 সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীটের ইংরেজি ভার্সন
 সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র
 ভাষাগত যোগ্যতার প্রমাণপত্র
 রিকমেন্ডেশন লেটার
 মোটিভেশন লেটার
 পাসপোর্টের ফটোকপি
সকল কাগজপত্র অবশ্যই একজন নোটারী পাবলিক কর্তৃক সত্যায়িত হতে হবে।
টিউশন ফিঃ ফিনল্যান্ডে টিউশন ফি সাধারণত প্রতি বছরে ৪০০০ – ২০০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। টিউশন ফি ইউনিভার্সিটি ও কোর্স ভেদে ভিন্ন হতে পারে।
বিঃদ্রঃ - ২০১৭ সালের পূর্বে ফিনল্যান্ডে পড়াশোনা ফ্রি ছিল। যে সকল শিক্ষার্থী অটাম ২০১৭ এর পূর্বে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে টিউশন ফি দেওয়া লাগবে না অর্থাৎ ফ্রি পড়তে পারবেন। এই টিউশন ফি চালু হয়েছে ২০১৭ এর অটাম থেকে।

শিক্ষার মাধ্যমঃ

দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ইংরেজি কোর্স বাধ্যতামূলক হওয়ায় ফিনল্যান্ডের সবাই ইংরেজি ভাষার সাথে পরিচিত। ফিনল্যান্ডের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় পড়ানো হয় এমন কোর্স রয়েছে। ফলে ফিনিশ ভাষা না জেনেও বাইরের শিক্ষার্থীরা পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারেন। ফিনিশ ভাষা একেবারে না শিখেও সেখানে পড়াশোনা শেষ করে ফেলা সম্ভব।
ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয় এবং ইউএএস-এ পড়াশোনা করার করতে ইংরেজি ভাষায় দক্ষতা থাকার প্রমাণ হিসেবে অধিকাংশ ক্ষেত্রে TOEFL বা IELTS স্কোর প্রয়োজন হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের স্কোর চাওয়া হয় আর তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে।

TOEFL এবং IELTS ছাড়া ভর্তিঃ

ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে TOEFL এবং IELTS স্কোর ছাড়াও অল্প কিছু ক্ষেত্রে ভর্তির সুযোগ থাকে, বিশেষ করে পূর্ববর্তী কোর্সে শিক্ষার মাধ্যমে ইংরেজি হলে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত তথ্য জেনে নিতে হবে।
ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভর্তির যোগ্যতাঃ
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা বিভিন্নরকম, তবে কিছু সাধারণ নিয়মের কথা বলা যায়।
 বাইরে থেকে কোন শিক্ষার্থী ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে চাইলে শিক্ষার্থী তার নিজ দেশেও উচ্চ-শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা রাখেন এমন পড়াশোনা বা কোর্স সম্পন্ন করার সনদ প্রয়োজন হবে।
 ভর্তির জন্য প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা থাকতে হবে।
 স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মাস্টার্স পর্যায়ে ভর্তিঃ

 মাস্টার্স পর্যায়ে ভর্তির ক্ষেত্রেও নিয়মকানুন অনেকটা একই রকম। তবে অধিকাংশ ক্ষেত্র এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হয় না।
 ইউএস বা ইউনিভার্সিটি অব এপ্লায়েড সায়েন্স-এ মাস্টার্স কোর্সে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়। এখানকার মাস্টার্স কোর্সগুলো মূলত পেশাজীবীদের কথা মাথায় রেখেই পরিচালনা করা হয়।
 মাস্টার্স শেষে ডক্টরাল/পিএইচডি লেভেলে পড়াশোনা ও গবেষণা কোর্সে ভর্তির আবেদন করা যায়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নিয়ম থাকায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিতে হয়। সাধারণত মাস্টার্স পর্যায়ে ভর্তির ক্ষেত্রে এন্ট্রান্স পরীক্ষার বদলে পূর্ববর্তী একাডেমিক কোর্সে শিক্ষার্থীর ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়। অনেক বিশ্ববিদ্যালয়ে জিম্যাট স্কোর প্রয়োজন হয়।

এন্ট্রান্স পরীক্ষার ধরনঃ

বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা এন্ট্রান্স পরীক্ষা নেয়া হয়। কাজেই ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষার ধরন অবশ্যই ভিন্ন হবে। এটি লিখিত পরীক্ষা, তবে গান, নাটক ইত্যাদি ক্ষেত্রে পোর্টফোলিও তৈরির প্রয়োজন হতে পারে এমনকি অডিশনের জন্যও ডাকা হতে পারে।
বিঃদ্রঃ- যোগ্যতাসমূহ ইউনিভার্সিটি ও কোর্স ভেদে ভিন্ন হতে পারে।

আবেদন প্রক্রিয়াঃ

 আপনি সরাসরি যে কোন বিশ্বিবিদ্যালয়ের এডমিশন অফিসে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
 বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যেতে পারে।
 কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
 ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম সাধারণত ১ বৎসর সময় হাতে রেখে শুরু করতে হয়।
 সাধারণত আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন।

স্কলারশিপঃ

স্কলারশিপ বিভিন্ন ধরণের হতে পারে, যেমনঃ সম্পূর্ণ টিউশন ফি ফ্রি, টিউশন+নিজের খরচ, টিউশন ফি’র কিছু অংশ ইত্যাদি।
১. ১০০% টিউশন ফি ওয়েভার + লিভিং কস্ট (আনুমানিক ৫০০ ইউরো)
এ ধরনের অল্প স্কলারশিপ থাকবে অনেক প্রোগ্রামে তবে সব প্রোগামে নয় । আর ২য় বছর পাবেন কিনা সেটার কিছু কন্ডিশন থাকতে পারে যেমন: মিনিমাম ক্রেডিটস, গ্রেডস ইত্যাদি।
২. ১০০% টিউশন ফি ওয়েভার
প্রতিটি প্রোগ্রামেই এরকম স্কলারশিপ থাকবে তবে কতজনকে দিবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে খুব বেশি ও যে হবেনা এটা শিওর। এই স্কলারশিপ ও ২য় বছর পাবেন কিনা সেটার কিছু কন্ডিশন থাকতে পারে যেমন: মিনিমাম ক্রেডিটস, গ্রেডস ইত্যাদি যেটা আগেই বলা হয়েছে ।
৩. পারশিয়াল টিউশন ফি ওয়েভার :
এই স্কলারশিপ এর পরিমান তুলনামূলকভাবে বেশি হবার সম্ভাবনা বেশি। এটা হতে পারে ৭৫% অথবা ৫০% অথবা ২৫% ওয়েভার।

ভিসা প্রক্রিয়াঃ

রেসিডেন্স পারমিট/ভিসা আবেদনের জন্য আপনাকে ভারতের দিল্লীতে অবস্থিত ফিনিশ এমব্যাসিতে যেতে হবে।
ভিসা আবেদনের বিস্তারিত তথ্যঃ https://migri.fi/en/residence-permit-application-for-studies
ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। বৈধ পাসপোর্ট
২। ভিসা আবেদনের ফর্ম
৩। ভার্সিটির অফার লেটার
৪। পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সাইজ এমব্যাসির ওয়েবসাইটে দেখুন)
৫। ব্যাংক স্ট্যাটমেন্ট। ব্যাংকে নিজের একাউন্টে ১৩,৪৪০ ইউরো (২ বছরের পারমিট এর জন্য) আর ৬৭২০ ইউরো (১ বছরের পারমিট এর জন্য) রাখতে হবে অর্থাৎ প্রতি মাসে ৫৬০ ইউরো করে । যদি থাকার খরচ ভার্সিটি বহন করে তাহলে ২৮০ ইউরো প্রতি মাসে, আর যদি থাকা ও খাওয়ার খরচ বহন করে তাহলে প্রতি মাসে ১৯৫ ইউরো করে যত বছরের পারমিটের জন্য আবেদন করবেন তত দিনের দেখাতে হবে।
৬। ইনকাম এর উৎস
৭। পিতা-মাতা কে স্পন্সর হিসেবে দেখান সেক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র দেখাতে হতে পারে। তবে পিতা-মাতা ছাড়া অন্য কেউ স্পন্সর হতে পারবে না।
৮। টিউশন ফি পরিশোধের প্রমাণ
৯। ইন্স্যুরেন্স
১০। চাকুরির অভিজ্ঞতা (যদি থাকে)
আজ তাহলে এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সামনে
হাজির হবো অন্য কোনও দেশ নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকা হয় যেন।
(আর হ্যা নিউজ টি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না।)
ARKIMIDIS RAY